1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের মতো একই পথে হাঁটলে বিএনপির পরিণতি আরও খারাপ হতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, যে জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, একই ভিত্তিতে নির্বাচনও হয়েছে। তাই গণভোটকে অবৈধ বা অসাংবিধানিক বলা হলে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার নিয়েও প্রশ্ন উঠবে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, অন্যদিকে গণভোটকে অসাংবিধানিক বলা হচ্ছে। এ ধরনের দ্বৈত অবস্থান গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিএনপি যদি একই ধরনের পথে হাঁটে, তাহলে ভবিষ্যতে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হতে পারে।

তিনি অভিযোগ করেন, খাল খননসহ বিভিন্ন উন্নয়নকাজে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। রাস্তার কাজ শুরুর আগে ঠিকাদারদের কাছ থেকে দলের নেতাদের ‘পার্সেন্টেজ’ দেওয়ার অভিযোগও করেন তিনি। এসব অনিয়মের কারণে উন্নয়নকাজের মান নষ্ট হলে শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই ভোগান্তি পোহাতে হয় বলে মন্তব্য করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলই চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ একসময় ক্ষমতায় ছিল, এখন নেই; বিএনপিও আজ আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। কিন্তু জনগণ সবসময় থাকবে। তাই প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, জনগণের পক্ষে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই লড়াই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; এটি ভালো-মন্দ এবং ন্যায়-অন্যায়ের লড়াই।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি যেন শেখ হাসিনার কোনো ‘এক্সটেনশন’ না হন। তার দাবি, নতুন রাষ্ট্রপতিকে অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার, পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং সীমান্ত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ভূমিকা রাখার অবস্থানে থাকতে হবে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিও জানান নাসীরউদ্দীন পাটওয়ারী। সরকার তাকে গ্রেপ্তার না করলে জনগণের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এতে দলের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!