1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামের ছায়াতলে লুবাবা, শোনাল পরকালের কথা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইসলামের ছায়াতলে লুবাবা, শোনাল পরকালের কথা

বিনোদন ডেস্ক :

শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না। এখন পর্যন্ত দেশ-বিদেশের বহু তারকারা এমন নজির ঘটিয়েছেন। বাংলাদেশের শোবিজাঙ্গনেও রয়েছেন এমন অনেকে। এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে।

অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম হয় লুবাবা। নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব চর্চা থেকে সরে আসে সকলে।
সিমরিন লুবাবা ফের সংবাদের শিরোনাম! এখন তবে প্রেক্ষাপট ভিন্ন। অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা। তবে নিয়মিত রয়েছে ভ্লগিংয়ে। অর্থাৎ সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত; এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে।

বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশুশিল্পী শোনাল পরকালের কথা।

এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনায়, ‘আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়ে-টা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!