1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি

প্রতিনিধি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। 

বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই পরিচালক। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন।

পোস্ট করে এ অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

পোস্টের কমেন্ট বক্সে সুলতানা নামে এক ভক্ত লিখেছেন, ‘এই সুন্দর পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে , শুধু থেকে যাবে আমাদের কর্মফল।’ আরেকজনের ভাষ্য, ‘আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক।’

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে- ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!