1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আপত্তিকর ছবি পোস্ট করে হুমকি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আপত্তিকর ছবি পোস্ট করে হুমকি

বিনোদন ডেস্ক :

কিছুমাস আগে টালিউড অভিনেতা দেবের অনুরাগীরা অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখার্জিকে। সে সময় তিনি এ নিয়ে চুপ থাকলেও তার স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেন প্রতিবাদ জানিয়েছিলেন। সে ঘটনার জেরেই জিনিয়ার একটি বিকৃত-আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় হুমকিও।

এবার এ ঘটনায় থানায় অভিযোগ জানান এই তারকা দম্পতি। এরপর শনিবার কলকাতার এক আদালতে পুরো ঘটনার স্টেটমেন্ট দেন জিনিয়া।

জিনিয়া সেন ভারতীয় গণমাধ্যমকে গণমাধ্যমে জানান, গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের কিনারা এখনও হয়নি। তার মধ্যেই তার বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তার মতে, এসব কর্মকাণ্ড ধর্ষকামের পরিচায়ক। জানান, তার এই লড়াই বিকৃত মানসিকতার বিরুদ্ধে; এই মানসিকতার সঙ্গে আপস তিনি করবেন না। আর তাই আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করেছেন।

জিনিয়ার কথায়, ‘হুমকি আর কটাক্ষের মধ্যে সামান্য ফারাক। তিনি কটাক্ষের ঘোর বিরোধী। যাদের সঙ্গে এই নিন্দনীয় ঘটনা ঘটে তারাই জানেন যে মনের ওপরে কতটা চাপ পড়ে। এছাড়াও দিবালোকে কাউকে হুমকি দেওয়াও সমান নিন্দনীয় বলে জানান তিনি।’

প্রসঙ্গত, উইনডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ ব্লকবাস্টার হয়। আর এর ঠিক পরপরই ‘খাদান’-এর সাফল্যে বক্স অফিসে যখন শুধুই দেবের জয়জয়কার। তখনই শিবপ্রসাদকে আক্রমণ করে বসে দেব অনুরাগীরা। যদিও ‘খাদান’-এর প্রথম হল ভিজিটে গিয়ে দেব বলেছিলেন ‘বহুরূপী’ ২০২৪-এর বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখতে। কিন্তু আচমকাই শিবপ্রসাদকে আক্রমণ করা শুরু করে দেবভক্তরা। তখনই বিতর্ক দানা বাঁধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!