1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়া সিরিজের জন্য এলপিএল ছেড়ে ফিরছেন হাসান মাহমুদ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া সিরিজের জন্য এলপিএল ছেড়ে ফিরছেন হাসান মাহমুদ

প্রতিনিধি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সাইড স্ট্রেইনের চোটে এই সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। ফলে জাতীয় দলে বাড়তি দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত হাসান মাহমুদ।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেললেও জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজে অংশ নিতে মাঝপথেই দেশে ফিরছেন এই ডানহাতি পেসার।

এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান বলেন, “অবশ্যই আগে বাংলাদেশ দল। আগে নিজের দেশ, তারপর অন্য খেলা। কয়েকজন ফাস্ট বোলার ইনজুরিতে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলাটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা ইতিবাচক আছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা হাসান নিজের পারফরম্যান্স নিয়েও আশাবাদী। তিনি জানান, ইনজুরির সময়ও কঠোর পরিশ্রম করেছেন এবং সবসময় নিজেকে প্রস্তুত রেখেছেন, যাতে সুযোগ এলে তা কাজে লাগাতে পারেন।

এলপিএল মাঝপথে ছেড়ে জাতীয় দলের ডাকে সাড়া দিতে পেরে সন্তুষ্ট এই পেসার। তিনি বলেন, “জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে যাচ্ছি। ইনশাআল্লাহ, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

নাহিদ রানার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!