1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্কারে সেরা সিনেমা ‘অ্যানোরা’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অস্কারে সেরা সিনেমা ‘অ্যানোরা’

প্রতিনিধি

অস্কারের ৯৭তম আসরেও চমক দেখাল চলচ্চিত্র ‘অ্যানোরা’। নির্মাতা শন বেকারের বহুল আলোচিত এই ছবি প্রত্যাশা অনুযায়ী সেরা ছবিসহ জিতে নিয়েছে মোট ৫টি গুরুত্বপূর্ণ অস্কার। এর আগে কান চলচ্চিত্র উৎসবেও স্বর্ণপাম জিতে নিয়েছিল এটি।

জানা গেছে, ছবিটি মোট পাঁচটি বিভাগ থেকে পুরস্কার জিতে নিয়েছে। পরিচালনার জন্য নির্মাতা শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার; সেরা অভিনেত্রী হয়েছেন ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন।

সেরা চিত্রনাট্য বিভাগ থেকেও পুরস্কার পেয়েছে ছবিটি। এছাড়াও সেরা স্ক্রিনপ্লে ও সেরা এডিটিং বিভাগ থেকেও পুরস্কার উঠেছে ছবিটির ঝুলিতে।

এদিকে একটি ইতিহাসও গড়েছেন শন বেকার। কারণ তিনি একই ছবির জন্য এক বছরে চারটি অস্কার জেতা প্রথম ব্যক্তি হয়েছেন।
সেরা পরিচালকের পুরস্কার গ্রহণের সময় বেকার বলেন, ‘আমরা সবাই এখানে এসেছি এবং এই অনুষ্ঠান দেখছি, কারণ আমরা সিনেমাকে ভালোবাসি। আমরা সিনেমার প্রেমে পড়েছি কোথায়? সিনেমা হলে। ’

‘অ্যানোরা’ সিনেমার গল্পপটে, কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে। দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। রাশিয়ায় এই খবর পৌঁছানোর পর বিয়ে বাতিল করার জন্য নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন! হুমকির মুখে পড়ে তাদের বিয়ে।

শন বেকারের সঙ্গে ‘অ্যানোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউইয়র্কে শুটিং হয় সিনেমাটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!