1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬০ কোটি নয়, ভরণপোষণ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

৬০ কোটি নয়, ভরণপোষণ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল

আন্তর্জাতিক ডেস্ক :

সদ্যই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তার মডেল স্ত্রী ধনশ্রী। তাদের সংসার ভাঙার খবরের পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার নাকি তার প্রাক্তন স্ত্রীকে ৬০ কোটি টাকা ভরণপোষণ বাবদ দেবেন।

তবে এবার জানা গেল, ৬০ কোটি নয় বরং প্রাক্তন স্বামীর কাছ থেকে ভরণপোষণ বাবদ কত টাকা পাচ্ছেন ধনশ্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মাত্র ৪ কোটি ৭৫ লাখ টাকা পাচ্ছেন চাহালের প্রাক্তন স্ত্রী।

যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের কেসের শুনানি ছিল ১৯ মার্চ (বুধবার)। এদিন মুম্বাই হাইকোর্টের তরফে ফ্যমিলি কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে এই ভারতীয় ক্রিকেটার এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মার ডিভোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। এটার প্রধান কারণ হলো আইপিএলের মৌসুম শুরু হচ্ছে।
এ বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত আড়াই বছর ধরে ধনশ্রী এবং চাহাল আলাদা থাকছেন। তাই তারা কোর্টের কাছে আবেদন করেছেন যাতে হিন্দু ম্যারেজ অ্যাক্টের ১৩ বি ধারা অনুযায়ী ছয় মাসের কুলিং পিরিয়ড ছাড়া, তাদের বিয়ে আর কোনওভাবে টিকিয়ে রাখা যায় কিনা সেটা বোঝার সময় না দিয়েই যেন বিচ্ছেদটি হয়ে যায়।

জাস্টিস মাধব জামদার ফ্যমিলি কোর্টকে নির্দেশ দিয়েছে, তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়ে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ মার্চ সিদ্ধান্ত জানাতে। শুধু তাই নয় কোর্ট এক্ষেত্রে তাদের আলাদা থাকার বিষয়টাও নজর রেখেছে। পাশাপাশি, দুজন ভরণপোষণ নিয়ে মধ্যস্থতায় এসেছে।
বার অ্যান্ড বেঞ্চের তরফে জানানো হয়েছে, বিবাহ বিচ্ছেদের পর ভরণপোষণ হিসেবে ধনশ্রী ভার্মাকে যুজেন্দ্র চাহাল ৪ কোটি ৭৫ লাখ টাকা দেবেন। মাঝে রটে গিয়েছিল, এই স্বল্প সময়ের বিয়ের জন্য নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা ভরণপোষণ চেয়েছেন। যদিও তার বাড়ির তরফ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছিল।

এবার জানা গেল, যেটা রটেছিল সেটা নেহাতই গুজব। আসল ভরণপোষণের সংখ্যা বাস্তবের থেকে অনেকটাই কম। শুনানির সময় চাহাল ২ কোটি ৩৭ লাখ টাকা দিয়েছেন। বাকিটাও পরে বুঝিয়ে দিতে হবে স্ত্রীকে।
চাহাল এবং ধনশ্রী ভার্মা গত ২০২০ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকা শুরু করেন তারা। আর চলতি বছরেই হাঁটলেন বিচ্ছেদের পথে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!