1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখ, অজয়, টাইগারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শাহরুখ, অজয়, টাইগারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

প্রতিনিধি

এবার আইনি জটে পড়লেন বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফ। পান মশলার বিজ্ঞাপনের দাবি বিভ্রান্তিকর — এই অভিযোগেই বলিউডের তিন তারকা শাহরুখ, অজয় ও টাইগারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে জয়পুর জেলা কনজিউমার ডিসপিউট রিড্রেসাল ফোরাম। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন নায়ককে।

আগামী ১৯ মার্চ তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তার বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ রুপি, সেখানে মাত্র ৫ রুপির পান মশলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ধরনের পান মশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রেটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

এটাই প্রথম নয় — এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে বিস্তর। এমনকি এই বিতর্কের কারণে আগেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিশের চাপে বলিউডের তিন জনপ্রিয় তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!