1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মানুষ কীভাবে এত হিংস্র হয়ে উঠল’—বললেন অভিনেত্রী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘মানুষ কীভাবে এত হিংস্র হয়ে উঠল’—বললেন অভিনেত্রী

প্রতিনিধি

একসময় টেলিপর্দার জনপ্রিয় মুখ ছিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। যদিও বহুদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে তিনি। তবে সরব রয়েছেন সামাজিক মাধ্যমের পাতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত এই অভিনেত্রী; আর তা নিয়েই লম্বা একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে প্রত্যুষা পাল লেখেন, ‘আমি সত্যি বুঝতে পারি না, মানুষ কী করে এত হিংস্র হয়ে পড়েছে। আমি এই বছরের শুরুতেই ঠিক করেছিলাম ফেসবুকে এ মাঝে মধ্যে ভিডিও দেব। টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব বলে ভেবেছিলাম। ২০২২-এ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পর্দার কাজ শুরু করি, আমার প্রথম বিগ স্ক্রিন ডেবিউ ছবি, তবে কপাল, পরিস্থিতির কারণে সিনেমাটা হওয়া সত্ত্বেও রিলিজ হয়নি।’

প্রত্যুষা লেখেন, ‘আমার অডিয়েন্সের সঙ্গে আমি আবারও যোগাযোগ তৈরি করতে চেয়েছিলাম। আমার ভালো লাগা, খারাপ লাগা, জীবনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করব ভেবেছিলাম। তাই ভিডিও পোস্ট করি মাঝে মধ্যেই, নিয়মিত এখন হয়ে ওঠে না। ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম, তোমরা অনেকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছ। তবে এরই মাঝে কিছু সংখ্যক মানুষ আমাকে যে কী পরিমাণ ভাবাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। যা মনে আসছে কমেন্ট বক্সে লিখে চলে যাচ্ছে, আর আরো বড় কথা হলো তাদের মধ্যে অধিকাংশই মেয়ে, একটা মেয়ে হয়ে কী করে কেউ আরেকটা মেয়েকে এমন এমন কথা বলে আমি জাস্ট ভাবতে পারি না।’

প্রত্যুষা আরও লেখেন, ‘কিছু কিছু দিন পেরে উঠিনা যখন দিনটা খারাপ থাকে তখন এই কমেন্টসগুলো চোখে পরলে খুব অ্যাফেক্টেড হয়ে যাই। মনে হয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিলিট করে দেই, কেনো শুনবো এত খারাপ কথা? চুরি করছি, ডাকাতি করছি না কাউকে ঠকিয়েছি? ভুলটা কী করলাম? যাদের আমাকে পছন্দ নয়, ইগনোর, ব্লক অপশন তো আছেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!