1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারী বর্ষণে জলজট নিরসনে মাঠে ডিএসসিসির জরুরি টিম, উপড়ে পড়া গাছ সরিয়ে সচল করা হচ্ছে সড়ক - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ভারী বর্ষণে জলজট নিরসনে মাঠে ডিএসসিসির জরুরি টিম, উপড়ে পড়া গাছ সরিয়ে সচল করা হচ্ছে সড়ক

প্রতিনিধি

রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন ও উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।

রোববার (১২ জুলাই) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত সরাতে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্প চালু করা হয়েছে। পাশাপাশি সড়কের পানি নিষ্কাশনের মুখগুলো সচল রাখতে ভোর থেকেই কাজ করছে ডিএসসিসির জরুরি টিম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, রোববার দুপুরে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন।

হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে তিনি কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে গাছটি সম্পূর্ণ সরিয়ে নেওয়া হলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকেই ডিএসসিসি প্রশাসক বিভিন্ন প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মোহাম্মদ আবদুস সালাম বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও ডিএসসিসির কর্মীরা ভোর থেকে মাঠে রয়েছে। নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে জলাবদ্ধতা ও অন্যান্য প্রতিবন্ধকতা দূর করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং সবাইকে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন।

এদিকে, ডিএসসিসির পক্ষ থেকে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের কারণে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!