1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বিগ বাজেটের ছবি হলেই নায়িকারা প্রযোজকের সাথে প্রেম করে’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘বিগ বাজেটের ছবি হলেই নায়িকারা প্রযোজকের সাথে প্রেম করে’

বিনোদন ডেস্ক :

নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার নতুন ছবি কথাসহ ঈদ সালামীর বিষয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, ‘সালামী অনেক পেয়েছি, ১ লাখ টাকার বান্ডিল ছাড়া ইদ সালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফটে পায় পরিবার থেকে বন্ধুদের থেকে। ঈদে পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয়।’
তার কথায়, ‘ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দের থাক, পছন্দের মানুষ আমাকে গিফট করে। মানুষ আসলে সবাই যে জন্মগতভাবে অনেক প্রভাবশালী হবে টাকা পয়সা থাকবে। বাংলাদেশে অনেক সুন্দরী মানুষ রয়েছে। তবে নায়ক-নায়িকা ও আর্টিস্টরা কয়জন হতে পার তাদের আলাদা কিছু গুণ রয়েছে।’

নতুন ছবির কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, ‘সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।’

মিষ্টির ভাষ্য, ‘কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!