1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বড় পর্দায় ফিরছে বিক্রম-শোলাঙ্কি জুটি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বড় পর্দায় ফিরছে বিক্রম-শোলাঙ্কি জুটি

প্রতিনিধি

ওপার বাংলার পরিচালক অরিত্র সেন পরিচালিত সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’ বক্স অফিসে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে অভিনয় করে বড় পর্দায় ফিরেছিলেন ধারাবাহিকের জনপ্রিয় জুটি বিক্রম চ্যাটার্জী-শোলাঙ্কি রায়।

আবারও এই সিনেমার সিক্যুয়েল ‘শহরের উষ্ণতম দিন টু’তে জুটি বাঁধছেন বিক্রম-শোলাঙ্কি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনিন্দিতা (শোলাঙ্কি) এবং ঋতবান (বিক্রম)-এর জীবনের গতি কোন দিকে বাঁক নিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প।

প্রতিবেদনে আরও বলা হয়, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। তবে এ বিষয় মন্তব্য করতে চাননি দু’জনের কেউই।

২০২৫ সালে এক গুচ্ছ ছবির শুটিং রয়েছে বিক্রমের। ‘রাস’, ‘মৃগয়া’ এবং ‘দুর্গাপুর জংশন’ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘রান্না বাটি’র শুটিং শেষ করলেন শোলাঙ্কি।

এরপরই ‘শহরের উষ্ণতম দিনে’র সিক্যুয়েলের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। এখানেই শেষ না এই বছর নাকি ‘পারিয়া টু’-এরও শুটিং শুরু করবেন বিক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!