1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তর্কে জড়িয়ে আমিরের দলে পান্ত, রণবীরের দলে রোহিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তর্কে জড়িয়ে আমিরের দলে পান্ত, রণবীরের দলে রোহিত

প্রতিনিধি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি একটি ভিডিও নিয়ে হাজির হন। যেখানে দেখা যায়, এক বিশাল পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন তিনি। যেখানে আমির খান এবং রণবীর কাপুরের ছবি ছিল, আর নিচে বড় বড় করে লেখা ছিল ‘একে বনাম আরকে’।

স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও নতুন সিনেমার ঘোষণা আসছে, কেউ কেউ আবার মিউজিক ভিডিওর সম্ভাবনার কথাও মনে করেছিলেন।

অবশেষে ১২ মার্চ সেই রহস্যের পর্দা উঠলো। আলিয়া একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় এক হাস্যকর বিজ্ঞাপন। ‘একে বনাম আরকে’ কোনও সিনেমা নয়, এটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু মজাটা শুরু হয় যখন ঋষভ বলেন, তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান!

জবাবে মজার ছলে আমির বলেন, ‘শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!’ এরপর রণবীরের সঙ্গে দেখা হতেই আমির ভুল করে তাকে ‘রণবীর সিং’ বলে বসেন।

এতেই শুরু হয় আসল ঝামেলা! রণবীর রেগে গিয়ে বলেন, ‘আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?’ আমির মজার ছলে উত্তর দেন, ‘সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!’ ঠিক তখনই পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, ‘সোহেল বললেই পারতে!’

এখানেই শেষ নয়। রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে বলেন, ‘উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!’ পাশে দাঁড়ানো জ্যাকি শ্রফ তখন তার আইকনিক ডায়লগে বলেন, ‘বিরু, টিসু দাও… ইস্যু দিও না!’

শেষে আমির খান বলেন, ‘এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!’ আর তা শুনেই রণবীর চিৎকার করে বলেন, ‘আমি শুনতে পাচ্ছি, কালা নই!’

এরপরই রণবীর-আমির লড়াইয়ের ঘোষণা দেন। যেখানে আমির তার দলে টেনে নেন ঋষভ পান্তকে, রণবীর নেন রোহিত শর্মাকে।
এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে মজা, নাটক আর রসিকতার ফুল প্যাকেজ দেখা গেছে। নেটিজেনদের মধ্যে এই বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে।

অনেকেই কমেন্টে লিখেছেন, ‘অসাধারণ লাগল!’ কেউ বলেছেন, ‘আন্দাজ আপনা আপনা-র ফ্লেভার ফিরে পেলাম!’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘আজকাল ক্রিকেটাররাও দারুণ অভিনয় করেন!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!