1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার

প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

তাসনিম জারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে যে অভিযোগ ও প্রশ্ন উঠেছে, সেগুলোকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তার মতে, ভিডিওতে থাকা তরুণীর চাকরির প্রয়োজনীয়তা, ক্ষমতাবান ব্যক্তির কাছে চাকরির সুপারিশ চাওয়ার বিষয় এবং এর সঙ্গে কোনো ধরনের অনৈতিক লেনদেন বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না—এসব বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

তিনি স্পষ্ট করে বলেন, কোনো সম্ভাবনা বা অভিযোগ প্রমাণের সমান নয়। তবে প্রাথমিকভাবে যেসব প্রশ্ন সামনে এসেছে, সেগুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা উচিত। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন; আর অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তাসনিম জারা আরও বলেন, বিষয়টি শুধু একজন এমপিকে ঘিরে কোনো ব্যক্তিগত বিতর্ক হিসেবে না দেখে ক্ষমতার অপব্যবহার, চাকরিতে সুপারিশনির্ভরতা এবং সাধারণ মানুষের অসহায়ত্বের বৃহত্তর প্রেক্ষাপটেও দেখা উচিত।

তিনি সংসদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষভাবে পুরো ঘটনা খতিয়ে দেখা দরকার।

#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!