1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপন ছবি ফাঁসের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছেন ইরানি অভিনেত্রী - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

গোপন ছবি ফাঁসের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছেন ইরানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক :

সাইবার জালিয়াতির কবলে পড়েছেন ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে, এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। বাধ্য হয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এলনাজ।

ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি। একটি ই-মেইল আসে অভিনেত্রীর ইনবক্সে। সেই মেইলে ক্লিক করার পর থেকেই সমস্যা শুরু হয়।
অভিনেত্রী বলেছেন, ‘এ ধরনের মেইলে আমরা সাধারণত ক্লিক করি না। কিন্তু ই-মেইলের সাবজেক্ট লাইনে আমার পাসওয়ার্ড লেখা ছিল। তাই কৌতূহলী হয়ে মেইলটি খুলে দেখতে যাই। সেখানে দেখতে পাই আমার ব্যক্তিগত ছবি জুড়ে দেওয়া রয়েছে।

মেইলে লেখা ছিল, “আমার কাছে তোমার সব ব্যক্তিগত ছবি রয়েছে। এই ছবিগুলো যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য আমাকে দ্রুত উত্তর দাও। যদি এমন না করো, তাহলে পরে আরও একটা লিঙ্ক পাঠাব। সেখানে ক্লিক করে দেখবে, সব ছবি আমি ফাঁস করে দিয়েছি।”
এর পরপরই এলনাজ সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে। পুরো ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করে।

তবে তদন্তে দেখা যায়, সুইজারল্যান্ড থেকে মেইলটি করা হয়েছে।
এলনাজ আরও বলেছেন, “তদন্ত থেকে বোঝাই যায়, এই মেইলে নেপথ্যে যিনি রয়েছেন, তিনি ভালো করেই জানেন কীভাবে পালিয়ে বাঁচতে হয়। ওই ব্যক্তি সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ওই অ্যাকাউন্টটি সাইবার অপরাধ দমন বিভাগ বাতিল করে দিয়েছে। কিন্তু আমার ভয় হচ্ছে, ও যদি নতুন অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে।”

ঘটনা নিয়ে বর্তমানে বেশ ভীত অভিনেত্রী। তার কথায়, “এই ঘটনার পর থেকে আমার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেও ভয় হচ্ছে। রাতে ঘুমনোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে আমাকে। মনে হচ্ছে, সব সময় আমার উপর নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!