1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এ আর রহমানের সঙ্গে পরকীয়া গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন মোহিনী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

এ আর রহমানের সঙ্গে পরকীয়া গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন মোহিনী

প্রতিনিধি

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ শিরোনামে এই বিচ্ছেদের কারণে হিসেবে বলা হয়েছে যে, এ আর রহমানের সহকর্মী মোহিনী দের পরকীয়ার গুঞ্জন রয়েছে ।

বর্তমানে ফ্রান্সে মোহিনী দে নিজের শো নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর রহমামের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের বিষয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে কথা বলার জন্য অনেকেই  আমার কাছে অনুরোধ। আর আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছে।’

মোহিনী দের কথায়, ‘তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়ো তথ্য। জল্পনার বিষয়ে কোনও রকম কথা বলতে চাই না। এসব ফালতু গুজব নিয়ে আমার কথা বলার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।’

অন্যদিকে, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাদিজা, রহমান ও আমিন নামে তিন সন্তান রয়েছে তাদের। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গেছে।

বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের ত্রিশ বছরে অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর। কিন্তু তা হলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!