1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান যুদ্ধে বড় ক্ষতির স্বীকার যুক্তরাষ্ট্র! নিহত ১৮, আহত ৬২৪ মার্কিন সেনা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা সুবিধা একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে আমিরাতের ভিসা জটিলতার কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত MS Office 2026 Personal ARM Installer EXE MediaFire Express Installer Code ইরান যুদ্ধে বড় ক্ষতির স্বীকার যুক্তরাষ্ট্র! নিহত ১৮, আহত ৬২৪ মার্কিন সেনা কর্ণফুলী টানেলে ৪ রাত ট্রাফিক ডাইভারসন, অপেক্ষা করতে হতে পারে ১০ মিনিট ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস

ইরান যুদ্ধে বড় ক্ষতির স্বীকার যুক্তরাষ্ট্র! নিহত ১৮, আহত ৬২৪ মার্কিন সেনা

প্রতিনিধি

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন

পেন্টাগনের সর্বশেষ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪ জন ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে প্রাণ হারিয়েছেন। বাকি ৪ জন পরবর্তী দফার সংঘাতে নিহত হন।

এছাড়া আহত ৬২৪ জনের মধ্যে ৪১৭ জন অপারেশন এপিক ফিউরি চলাকালে এবং ২০৭ জন পরবর্তী সংঘাতে আহত হয়েছেন।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সেন্টকম ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। টানা ৪০ দিনের সামরিক অভিযানের পর উভয় দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) সই করে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি অনুযায়ী ৬০ দিন হামলা বন্ধ রাখার কথা থাকলেও, হরমুজ প্রণালিতে আমিরাতের একটি ট্যাংকারে ড্রোন হামলার পর আবারও দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়।

এরপর টানা ১৩ রাত ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। তবে ২৫ জুলাই থেকে আপাতত উভয় দেশই সামরিক হামলা স্থগিত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!