1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমিরাতের ভিসা জটিলতার কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা সুবিধা একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে আমিরাতের ভিসা জটিলতার কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত MS Office 2026 Personal ARM Installer EXE MediaFire Express Installer Code ইরান যুদ্ধে বড় ক্ষতির স্বীকার যুক্তরাষ্ট্র! নিহত ১৮, আহত ৬২৪ মার্কিন সেনা কর্ণফুলী টানেলে ৪ রাত ট্রাফিক ডাইভারসন, অপেক্ষা করতে হতে পারে ১০ মিনিট ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস

আমিরাতের ভিসা জটিলতার কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস

প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়ায় এর কারণ অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। কোনো কারণ উল্লেখ ছাড়াই ছুটিতে বা অন্য কোনো কারণে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির ভিসা বাতিল হয়ে যাওয়ার অভিযোগের পর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস।

সোমবার (২৭ জুলাই) এক বার্তায় প্রবাসীদের এ বিষয়ে আশ্বস্ত করেছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস।

বার্তায় বলা হয়, অনেক বাংলাদেশি, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন, তাদের ভিসা হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

দূতাবাস জানায়, বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে কি না, অথবা এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না—তা জানার ও বোঝার জন্যও দূতাবাসের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রবাসীদের আশ্বস্ত করে দূতাবাস আরও জানায়, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। সঠিক ও নির্ভুল তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের তা জানানো হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বার্তায় বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক, বাংলাদেশের পতাকা এবং দূতাবাসের ই-মেইল আইডি ব্যবহার করে কিছু ব্যক্তি অসত্য ও অসম্পূর্ণ তথ্য এবং গুজব ছড়াচ্ছেন। অনেকেই বিষয়টি যাচাই না করে এসব তথ্য শেয়ার করছেন।

এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের আইন-কানুন মেনে চলতে হবে। একই সঙ্গে শুধু দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!