1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমার পর রণবীর, আরও নামবে— সালমানের প্রশ্নে অস্বস্তি ক্যাটরিনার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমার পর রণবীর, আরও নামবে— সালমানের প্রশ্নে অস্বস্তি ক্যাটরিনার

বিনোদন ডেস্ক :

বলিউডে ক্যাটরিনা কাইফের সফর শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। তাদের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন শোনা যায়। কেউ বলেন, দীর্ঘদিন প্রেমের পর তিক্ত বিচ্ছেদ হয়েছিল তাদের, আবার কেউ মনে করেন, তারা আদৌ সম্পর্কে ছিলেন না।

অনেকের ধারণা, রণবীর কাপুরের জন্যই ক্যাটরিনা সালমানকে ছেড়েছিলেন। আর নেটিজেনদের মতে, সালমান ক্যাটরিনাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা মেনে নিতে পারেননি অভিনেত্রী।
যা-ই হয়ে থাক, তাদের বিচ্ছেদ যে খুব একটা মধুর ছিল না, সেটা প্রকাশ্যেই স্পষ্ট ছিল। একসময় সালমান অন স্ক্রিনেও ক্যাটরিনাকে অপমান করতেও দ্বিধা করেননি। তেমনই একটা ঘটনা সম্প্রতি অন্তর্জালে আবারও ছড়িয়ে পড়েছে।

একবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা, তখন তার ছবি ‘টিস মার খান’ মুক্তির অপেক্ষায়। সেই সময় সালমান মজা করে জিজ্ঞাসা করেন, “এই ছবিতে তোমার হিরো কে?”

ক্যাটরিনা বলেন, ‘অক্ষয় কুমার’। অভিনেত্রীর মুখ থেকে অক্ষয়ের নাম শুনতেই সালমান বলে বসেন, “অক্ষয় কুমার, সালমান খান—সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছো। আরও নীচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই?”

সালমানের এমন মন্তব্য শুনে ক্যাটরিনা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে যান, তবে কোনও প্রতিক্রিয়া দেননি।
যদিও সে সময় তাঁদের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে ছিল, তবে বর্তমানে কিন্তু চিত্রটা তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বরফ গলেছে। ক্যাটরিনার সঙ্গে পরবর্তীতে সিনেমায় জুটি বেধেও কাজ করেছেন সালমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!