1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অপহৃত প্রত্যেক বনকর্মীর কাছ থেকে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদের প্যাড জাল: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

অপহৃত প্রত্যেক বনকর্মীর কাছ থেকে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় ১৯ জন শ্রমিককে অপহরণের ঘটনায় ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন সন্ত্রাসীরা। অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও অপহৃতদের এখনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে গতকাল থেকে কাজ করছে যৌথ বাহিনী।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এরমধ্যে একজন ফরেস্টারও রয়েছেন। রাতে ভুক্তভোগী পরিবার থেকে ফোন করে মুক্তিপণ দাবি করছেন অজ্ঞাত সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন— ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা যায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, পাহাড়ে কাজ করার সময় ১৯ জন শ্রমিককে অপহরণের ঘটনায় ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন সন্ত্রাসীরা। ভুক্তভোগী পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

অপহৃত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, আমার ছেলেকে জীবিত পেতে হলে ১ লাখ টাকা দিতে বলেছে ডাকাত দল। রাতে ফোন করে এসব টাকা দাবি করা হয়েছে। আমি এত টাকা কোথায় পাবো!

একই কথা জানান অপহরণের শিকার আনসার উল্লাহ ও আয়াত উল্লাহর মা খতিজা বেগম। আমার ছেলেকে বেশি মারধর করছে ডাকাত দল। আমি আমার ছেলেকে জীবিত ফেরত চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধার অভিযান চলমান আছে। গহিন পাহাড় হওয়ায় উদ্ধার অভিযান একটু কঠিন।

বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আমাদের বনবিভাগের ১৯ জন শ্রমিক অপহরণের শিকারের ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। অপহরণের শিকার হওয়া কয়েকজনের পরিবার জানান তাদের ফোন করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, শ্রমিকদের অপহরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চলমান আছে। ইনশাআল্লাহ দ্রুত সময়ে সফলতা আসবে।

এদিকে আজ মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকালে টেকনাফ হোয়াইক্ষ্যং-শামলাপুর সড়ক অবরোধ করে আরও ৭ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!