1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাক্তন স্ত্রীর সাফল্যে গর্বিত হৃতিক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রাক্তন স্ত্রীর সাফল্যে গর্বিত হৃতিক

বিনোদন ডেস্ক :

তারকাদের মাঝে বিবাহবিচ্ছেদ যেন নতুন কোনো বিষয় নয়। বিবাহবিচ্ছেদেরও পরও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়। বলিউডের অন্যতম তারকা জুটি ছিল হৃতিক রোশান-সুজান খান। প্রেম করে বিয়ে করেছিলেন তবে সংসার টেকেটি হেঁটেছেন বিচ্ছেদের পথে।

তবে দু’জনের যোগাযোগ রয়েছে, এমনকি বার কয়েক প্রকাশ্যে একসঙ্গে দু’জনকে দেখাও গেছে। তাদের মধ্যে যে বন্ধুত্ব, সৌজন্যতা অটুট আছে, তা আরও একবার প্রমাণিত। সুজানের ক্যারিয়ারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন হৃতিক।

ইন্টিররিয়ার ডিজাইনার হিসেবে সুজানের যথেষ্ট পরিচিতি আছে। তার সংস্থার নাম ‘দ্য চারকোল প্রজেক্ট’। এবার সেই সংস্থার নতুন আউটলেট খুলল ভারতের হায়দরাবাদে।

ইনস্টাগ্রামে সুজানকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেছেন হৃতিক। সেই ভিডিওতে সুজানের নতুন স্টোরের কিছু ছবির কোলাজ করা হয়েছে। পুরো স্টোরটাই সুজানের পরিকল্পনামাফিক সাজানো হয়েছে।

এই ভিডিওটির সঙ্গে সুজানের উদ্দেশে একটি নোটও লেখেন হৃতিক। অভিনেতা লেখেন, ‘আমি তোমার জন্য গর্বিত। ২০ বছর আগে তুমি এই স্বপ্ন দেখতে শুরু করেছিলে। আজ তুমি তোমার সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলে।’

তার কথায়, ‘আমি তোমায় কোনও সাহায্য করতে পারিনি। কিন্তু ছোট্ট মেয়েটি নিজেই সব করে ফেলেছে। আমি হায়দরাবাদের এই স্টোরের নকশা, অন্দরসজ্জা দেখে চমকে গিয়েছি। তুমি আরও সফল হও।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!