1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবারও বড় পর্দায় একসঙ্গে পরম-ইশা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আবারও বড় পর্দায় একসঙ্গে পরম-ইশা

প্রতিনিধি

২০২৩ সালে ‘ঘরে ফেরার গান’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন পরমব্রত এবং ইশা। ওই একই বছর কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অসুখ-বিসুখ’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন। এবার আরও একবার এল একসঙ্গে কাজ করার সুযোগ। শৌভিক কুন্ডুর আগামী সিনেমায় জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা।

শৌভিক কুন্ডু পরিচালিত আগামী সিনেমায় এক তরুণ দম্পতির চরিত্রে অভিনয় করবেন পরম এবং ইশা। মা ছেলের অন্য ধারার এই গল্পে মায়ের ভূমিকায় অভিনয় করবেন লাবনী সরকার। পারিবারিক এই ড্রামায় লাবনীর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাবনী ছাড়াও অভিনয় করবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইশার সঙ্গে কাজ করার প্রসঙ্গে পরম বলেন, ‘ইশা ভীষণ ভালো একটা মেয়ে। আমার খুব ভালো বন্ধু। এর আগেও আমরা কাজ করেছি। আমাদের জুটিকে মানুষ ভালোবেসেছে। বিগত বেশ কয়েক বছরে যারা দুর্দান্ত কাজ করেছে তাদের মধ্যে একজন হল ইশা।’

শৌভিক প্রসঙ্গে তিনি বলেন, ‘শৌভিকের সঙ্গে আমার বহুদিনের পরিচয়। আমার ‘হাওয়া বদল’ সিনেমায় ট্রেলার এডিটিং এর কাজ করেছিল ও। ওর ‘সুইজারল্যান্ড’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলাম আমি। আবার ওর সঙ্গে কাজ করার সুযোগ এসেছে। ভীষণ ভালো লাগছে।’

প্রসঙ্গত, শৌভিক পরিচালিত এই সিনেমাটির প্রযোজনা করবে জি। আগামী সপ্তাহ থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। খুব সম্ভবত এই বছরের শেষের দিকে মুক্তি পাবে পরম- ইশা অভিনীত (এখনও নামবিহীন) এই সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!