1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সত্যিই কি ৩৭ বছরের দাম্পত্য ভাঙছে গোবিন্দের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সত্যিই কি ৩৭ বছরের দাম্পত্য ভাঙছে গোবিন্দের

প্রতিনিধি

বিবাহবিচ্ছেদের পথে বলিউডের তারকা দম্পতি গোবিন্দ-সুনীতা। এই জল্পনায় তোলপাড় বি টাউন। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে। এই গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দা। কী বললেন অভিনেতা?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে বলিউড তারকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কেবল ব্যবসা নিয়েই আলোচনা বর্তমানে চলছে। আমি আমার নতুন ছবি তৈরি করার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছি।’

এদিকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলছেন, ‘পরিবারের কয়েকজন সদস্যদের বিবৃতির কারণে এই দম্পতির মধ্যে সমস্যা দেখা গিয়েছে বটে। কিন্তু এর বেশি কিছু নয়। গোবিন্দ তার নতুন ছবি নিয়ে ব্যস্ত। আর সেই কারণে আমাদের অফিসে শিল্পীরা আসাযাওয়া করছেন। আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি।’

তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে রাজি হননি সুনীতা আহুজা। এমনকী দম্পতির কন্যা টিনাও সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কোনও কথা বলতে চাননি।

বলি পাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের ‘যুবক’ গোবিন্দা! প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে।

এ নিয়ে আগে অবশ্য বক্তব্য রেখেছেন সুনীতা। তার বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, ‘এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

সেই সঙ্গে তার দাবি, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তার এহেন মন্তব্যের পর জট আরও বেশি করে তৈরি হতে থাকে। যা এখনও জোরালো গতি পেয়েছে। প্রায় চার দশকের দাম্পত্যে কি সত্যিই ফাটল ধরেছে?

গত বছর অক্টোবর মাসে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন গোবিন্দ। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার পর শিল্পা শেট্টির মতো কেউ কেউ প্রশ্ন তোলেন, স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দাকে?

তখনই শোনা যায়, তাদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন হলো খাদের কিনারে। এটাও জানা যায়, এখন আর গোবিন্দার সঙ্গে থাকেন না স্ত্রী সুনীতা। যা প্রকাশ্যে আসার পর থেকেই ডিভোর্সের জল্পনা আরও জোরদার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!