1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খারাপ কথা মনে রাখি না : ববি হক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

খারাপ কথা মনে রাখি না : ববি হক

প্রতিনিধি

দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা ববি হক। দীর্ঘদিনের এই ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। যার মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ উল্লেখযোগ্য।

সিনেমা নিয়ে এখনও ব্যস্ততা রয়েছে ববির। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজও। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন কাজ প্রসঙ্গে নানা কথা বললেন ববি। নায়িকা জানালেন, কয়েকদিন ধরে ‘বেইমান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরপর শুরু করবেন ‘বউ’ সিনেমার শুটিং। ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করার কথাও জানিয়েছেন নায়িকা।

নায়িকার কথায়, ‘দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়েও মন দিয়েছেন ববি। সে প্রসঙ্গে ববি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকাস অভিনয়।’

জীবনে পাওয়া নানা খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। এটা এখনও ঘটছে। যেমন, ঘরে বাবা-মা ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়। আবার একটু মনোমালিন্যও হয়ে যায়, যে বিষয়টি খুবই দুঃখজনক। এরকম হওয়াটা উচিৎ না আসলে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!