1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা সব লিপিবদ্ধ করে যাবো : ফারুকী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমরা সব লিপিবদ্ধ করে যাবো : ফারুকী

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেন, ‘আমরা সব লিপিবদ্ধ করে যাবো।’

তিনি লিখেছেন, “আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়”। মাত্র আট মিনিটের ভিডিওর নিচে চূর্ণ হয়ে যেতে পারে পতিত ফ্যাসিস্টের সব মিথ্যাচার আর প্রোপাগান্ডা নির্মাণ প্রকল্প।’

এরপর বলেন, ‘এটাই শিল্পের শক্তি, আর এই ছোট্ট ভিডিওটার শক্তি হচ্ছে “ট্রুথ” যথা “সত্য”। ভিডিওটাতে মাত্র অল্প কয়টা পরিবারের কষ্ট আমরা দেখেছি।’

আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে উল্লেখ করে বলেন, ‘এরকম বেদনার গল্প আরো আছে হাজার হাজার। আমাদের সব শহীদ পরিবারের কথা শুনতে হবে, আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে,শোনাতে হবে সবাইকে।’

ফারুকীর কথায়, ‘এই লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আসছে ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রজেক্ট। আমাদের অন্তর্গত বেদনার-ক্রোধের ভার বইবার শক্তি ফ্যাসিস্টের নাই। আমরা লিপিবদ্ধ করে যাবো সব, সব।’

সেই পোস্টে কমেন্ট বক্সে সৌরভ চক্রবর্তী লিখেছেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিনের। আপনার মাধ্যমে তা আরও প্রসারিত হবে, এটুকু আশা রাখছি দাদা।’ আরেকজনের ভাষ্য, ‘দীর্ঘ দীর্ঘশ্বাসে আটকে যায় আমাদের শ্বাস।’

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বিশেষ করে ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!