1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি!

সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রতিনিধি

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সংসদ সচিবালয় জানায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং ফায়ার সার্ভিসসহ দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার।

সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!