1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি

প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে তীব্র স্রোতের কারণে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা সাত আরোহীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এখনো একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৫ জুলাই) ৩৮ বিজিবির অধিনায়ক ও বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য জানান।

বিজিবি জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে থানচি উপজেলার বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তীব্র স্রোতের কারণে সাতজন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা সাঙ্গু নদীতে ডুবে যায়। দুর্ঘটনাস্থলটি ৩৮ বিজিবির অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়েছে।

নৌকাডুবির খবর পাওয়ার পরপরই রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে চারজন পর্যটক, নৌকার মাঝি ও টুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের বাসিন্দা। তার বাবা মো. হেলাল উদ্দিন এবং মা মোছা. দেলোয়ারা আক্তার।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। উদ্ধার তৎপরতায় স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, টুরিস্ট গাইড ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।

উদ্ধার অভিযান আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসের সদস্যদেরও অভিযানে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর গভীর তলদেশে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি।

এ অবস্থায় নদীর তলদেশে অনুসন্ধান চালাতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নিখোঁজ পর্যটকের সন্ধানে নদীর তলদেশে ব্যাপক অনুসন্ধান চালানো হবে।

বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!