1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক পর্যটক - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক পর্যটক

প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে একটি যন্ত্রচালিত নৌকা ডুবে জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি ১৩ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে আলীকদম হয়ে তিন্দু এলাকায় ভ্রমণে গিয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে দুটি যন্ত্রচালিত নৌকায় করে বড়পাথর এলাকায় ঘুরতে যাওয়ার সময় সাঙ্গু নদীর তীব্র স্রোতে একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন।

খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের পৌঁছানোর পর পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

থানচি ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয়ভাবে তল্লাশি চালিয়েও নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি। অন্যদিকে, থানচি থানা পুলিশ জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!