1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

নওগাঁর ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে তিনি একাই থাকতেন। শুক্রবার রাত থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ না হওয়ায় শনিবার সকালে তার মামা ছাত্রাবাসে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!