1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত ছেলের ১ বছরের কারাদণ্ড - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত ছেলের ১ বছরের কারাদণ্ড

প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত ছেলে মিরাজ আলী (২৪)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মিরাজ আলীর বাবা মো. জাহিদুল ইসলাম লিখিত অভিযোগে জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের পাশাপাশি চুরি, মারামারি, পারিবারিক সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও তিনি পুনরায় মাদক সেবন ও অপরাধে জড়িয়ে পড়েন।

অভিযোগে আরও বলা হয়, মাদকের টাকা না পেলে মিরাজ বাড়ির মালামাল বিক্রি করতেন, চুরি করতেন এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। এর আগে গাঁজা বিক্রির অভিযোগে তিনি দুইবার কারাভোগও করেছেন।

সবশেষ ২২ জুলাই, বাড়িতে পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবা কারণ জানতে চাইলে মিরাজ একটি করাত এনে বাবার গলায় ধরে হত্যার চেষ্টা করেন। মা বাধা দিতে এলে তাকেও আক্রমণের চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।

ভ্রাম্যমাণ আদালতে শুনানির সময় মিরাজ আলী মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযোগ, স্বীকারোক্তি এবং উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!