1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সচিবালয়ে কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি বাস্তবে ঘটে, তখন বিষয়টি দেখা হবে।”

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

সালাউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে আরও বড় প্রকল্প নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!