1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ মে কাঁদিয়েছে, ৫ আগস্ট রাস্তায় নামিয়েছে’: এবি পার্টির চেয়ারম্যান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

৫ মে কাঁদিয়েছে, ৫ আগস্ট রাস্তায় নামিয়েছে’: এবি পার্টির চেয়ারম্যান

প্রতিনিধি

 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ৫ মে’র নৃশংসতার সময় মানুষ ঘরে বসে কেঁদেছে ও দোয়া করেছে। কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল। তার দাবি, ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে মানুষ তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে।

বুধবার (২২ জুলাই) এবি পার্টির জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আলেম, ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ: রক্তবিধৌত জুলাই গণ-অভ্যুত্থানের জয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও যুক্ত হন। পরে নারী-পুরুষ, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ রাজপথে নামলে আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

আলেম-ওলামাদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জাতির সংকটময় সময়ে আলেম সমাজ বারবার সাহসিকতার পরিচয় দিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৪৭, ভাষা আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাদের ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, আলেম সমাজের মধ্যে মতপার্থক্য থাকলেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে তারা আপসহীন। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সে সময় আলেম সমাজের পাশে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সমর্থন না থাকায় সরকারবিরোধী বিভিন্ন কণ্ঠ দমনের সুযোগ তৈরি হয়েছিল।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!