1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে আর বাধা নেই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে আর বাধা নেই

প্রতিনিধি

 

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলাতেই জামিন হওয়ায় মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তৌহিদ আফ্রিদির জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার ওয়ারী থানার প্রতারণার মামলাতেও জামিন পাওয়ায় তিনটি মামলাতেই তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

এর আগে গত ১৫ জুন এই মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগে তাকে উৎসাহিত করা হয়। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। একপর্যায়ে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দেওয়া হলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন।

এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!