1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেক ডিজঅনার মামলায় ফের কারাগারে রিজেন্ট সাহেদ, জামিন নামঞ্জুর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

চেক ডিজঅনার মামলায় ফের কারাগারে রিজেন্ট সাহেদ, জামিন নামঞ্জুর

প্রতিনিধি


করোনাকালে জাল করোনা পরীক্ষার সনদ কেলেঙ্কারিতে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বিকেলে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি দায়েরের সময় সাহেদ কারাগারে থাকায় তাকে তখন গ্রেপ্তার দেখানো হয়নি। পরে গত বছরের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাইয়ে র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মেলে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল সিলগালা করা হয় এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। একই বছরের ১৫ জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

দীর্ঘদিন বিভিন্ন মামলায় কারাবন্দি থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!