1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করে বাস্তবায়নের দাবি ছাত্রশিবির সভাপতির - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক: ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা বন্যার্তদের একদিনের বেতন দিলেন ইউসিবি কর্মীরা, চট্টগ্রামে ত্রাণ বিতরণ যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য চট্টগ্রাম বন্দরে তিন জাহাজে লুটের খবর ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের বিএমএসএফের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল

জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করে বাস্তবায়নের দাবি ছাত্রশিবির সভাপতির

প্রতিনিধি

 

 

জুলাই গণহত্যার বিচার শুধু রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেছেন, শহীদদের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় কেবল আনুষ্ঠানিক বা লোক দেখানো রায় নয়, বরং তার যথাযথ বাস্তবায়ন দেখতে চান তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নূরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ আবু সাঈদ হত্যার মধ্য দিয়ে দেশে গণহত্যার সূচনা হয়েছিল বলে তারা মনে করেন। তিনি অভিযোগ করেন, ওই সময় সংঘটিত সহিংসতায় বহু মানুষ নিহত হন এবং তাদের অনেকের মরদেহ গোপনে রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে দাফন করা হয়েছিল।

তিনি বলেন, জুলাই গণহত্যায় প্রায় সাড়ে ১৪শ মানুষের প্রাণহানির অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বর্তমান বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ছাত্রশিবির সভাপতি বলেন, গ্রেপ্তার হওয়া অনেক ব্যক্তির বিরুদ্ধে এখনো দৃশ্যমান অগ্রগতি বা রায় দেখা যাচ্ছে না। তার অভিযোগ, যারা দেশের বাইরে অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে রায় কার্যকর করা কঠিন, তাদের নিয়েই শুধু রায় ঘোষণা করা হচ্ছে।

তিনি দাবি করেন, গণহত্যার নির্দেশদাতা ও সহযোগীদের মধ্যে যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। শুধু রায় ঘোষণা নয়, সেই রায়ের বাস্তবায়ন নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানান।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!