1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেয়েকে মাদরাসায় নেওয়ার পথে বাসচাপায় প্রধান শিক্ষকের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

মেয়েকে মাদরাসায় নেওয়ার পথে বাসচাপায় প্রধান শিক্ষকের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

প্রতিনিধি

রংপুরে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে বাসচাপায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকালে নগরীর মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবুল কাশেম তার ৬ বছর বয়সী মেয়েকে মাদরাসায় নিয়ে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে ইউটার্ন নেওয়ার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার কোলে থাকা মেয়ে অক্ষত অবস্থায় বেঁচে যায়।

দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি তারা জানতে পারেন এবং বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে বলে নিশ্চিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!