1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

প্রতিনিধি

 

 

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইসমিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

রোববার (৫ জুলাই) গভীর রাত থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি রাইসমিল পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে মোহাম্মদ আলী নিজের রাইসমিলেই অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে প্রবেশ করে তাকে প্রথমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার খুলে নিয়ে পালিয়ে যায় তারা।

সোমবার সকালে স্থানীয় লোকজন রাইসমিলে গিয়ে মোহাম্মদ আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা রাইসমিলে প্রবেশ করেছিল। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে। এরপর তারা রাইসমিল থেকে তিনটি ট্রান্সফর্মার নিয়ে যায়। ঘটনায় কতজন জড়িত এবং কীভাবে তারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!