1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৮ নভেম্বর ইতিহাসের স্মরণকালের সেরা র‍্যালি হবে : আমিনুল হক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

৮ নভেম্বর ইতিহাসের স্মরণকালের সেরা র‍্যালি হবে : আমিনুল হক

প্রতিনিধি

৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

আমিনুল বলেন, ৮ নভেম্বরের বর্ণাঢ্য র‍্যালি নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। থানা ওয়ার্ড ও ইউনিটের সব পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি সফল করতে হবে। ঐদিন কেউ ঘরে বসে থাকতে পারবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে নিরলস পরিশ্রম করে সংগঠনকে ধরে রেখেছেন বলে উল্লেখ করেন আমিনুল। তিনি বলেন, আজকে দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ওপরে বিশ্বাস ও আস্থা রেখে কমিটি দিয়েছেন। আমরা প্রত্যেকেই ঈমানী দায়িত্ব মনে করে তা পালন করব।

বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকে সবাইকে কাজ করতে হবে। কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা-ভালোবাসা সেটা পূরণ করতে হবে। বিএনপির ধানের শিষের প্রতীককে মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি তার লক্ষ্যে কাজ করতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আমিনুল বলেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিতে চায়। তাই অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাকের সঞ্চালনায় মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!