1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের তালতলা ব্রিজ, ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে পারাপার ১০ হাজার মানুষ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

৫ বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের তালতলা ব্রিজ, ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে পারাপার ১০ হাজার মানুষ

প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজের কাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। ফলে বাধ্য হয়ে ড্রামের ভেলায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন শিশু শিক্ষার্থীসহ গ্রামের বিভিন্ন বয়সী মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ও অবহেলার কারণে ভাঙ্গামোড় ইউনিয়নের প্রত্যন্ত খোচাবাড়ী তালতলা ব্রিজের নির্মাণকাজ আটকে আছে। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান নুফা জেডএইচডি-জিবি ২ কোটি ৮৪ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে ৪২ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণের দায়িত্ব পায়। পরে দ্বিতীয় দফায় বাজেট বাড়িয়ে ৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও এখনো কাজ শেষ হয়নি।

ব্রিজটির দুই পাশের গার্ডার ও মাঝের পিলার নির্মাণের পর থেকেই কাজ বন্ধ রয়েছে। ফলে দুই পাড়ের সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাইদুল সরদার বলেন, ব্রিজের কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারে না। বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের পারাপারে অনেক কষ্ট হয়। বর্ষার সময়ে ফসল ও গবাদিপশু পারাপারেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্কুল শিক্ষার্থী আশিক, হাবিব ও রবিন জানায়, দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতিদিন ড্রামের ভেলায় করে পারাপার হতে হচ্ছে। অনেক সময় অপেক্ষা করতে হয়। ফলে সময়মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। ব্রিজটি দ্রুত সম্পন্ন হলে তাদের দুর্ভোগ কমবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এলজিইডির প্রকৌশলী মামুনুর রহমান বলেন, দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!