1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ

নিজস্ব প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত আনুমানিক ০৩.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৫,৯০,০০০/- (পনের লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৫৩ (তেপান্ন) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রাকিব (৩৩), পিতা- মৃত ইউনুস মিয়া, সাং-গংগানগর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ করিম (৩১), পিতা- মোঃ কুদ্দস মিয়া, সাং-গংগানগর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ৩। মোঃ শফিকুল ইসলাম @শফিক (২৫), পিতা- মোঃ রফিক মিয়া, সাং-বাহেরচর পাঁচকিত্তা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ ও ০৯টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!