1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে সেনা অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সিলেটে সেনা অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

প্রতিনিধি

 

১৫ জানুয়ারি ২০২৬, ২২:৪১
সিলেটে সেনা অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
সিলেটে অভিযান চালিয়ে জেলা বিএনপি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে সিলেট নগরীর দুটি ভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মিয়া। আনোয়ার হোসেন মানিককে তার নিজ বাসা থেকে এবং মো. সেলিম মিয়াকে সিলেট নগরীর পীরমহল্লা এলাকার বাসা থেকে আটক করা হয়। পরে তাদেরকে মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, সেনাবাহিনীর একটি দল দুটি স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!