1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ডিবির অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাভারে ডিবির অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি

ঢাকার সাভার এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১০ বোতল ফেন্সিডিল এবং ৫০ পিস ইয়াবা।

বৃহস্পতিবার ভোরে ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে তেঁতুলঝড়া এলাকায় অভিযান চালিয়ে লামিয়া সুলতানা নিলু ওরফে মীম এবং রমজান মল্লিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিনে পৃথক আরেক অভিযানে ছোট বলি মেহের এলাকা থেকে মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, সাভারসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!