1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪টার সমাবেশ ৫টায়ও শুরু করতে পারেনি এনসিপি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

৪টার সমাবেশ ৫টায়ও শুরু করতে পারেনি এনসিপি

প্রতিনিধি

নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কিন্তু বিকেল ৫টায়ও আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করতে পারেনি তারা। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শীর্ষ নেতারা এখনো সমাবেশস্থলে না আসায় সমাবেশ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও বিকেল ৩টার পর থেকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। এসময় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। প্রতিটি মিছিলে ৫০ থেকে ১০০ জনের মতো উপস্থিতি দেখে গেছে।

কিশোরগঞ্জ থেকে আসা দলটির এক নেতা বলেন, ৩টা থেকে সমাবেশস্থলে এসে বসে আছি। কখন শুরু হবে এখনো বলতে পারছি না। সম্ভবত আরও লোকজন এলে সমাবেশ শুরু হবে।

এদিকে, আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হওয়ায় শহীদ মিনারে জনসমাগমও কিছুটা কম দেখা গেছে। অধিকাংশ নেতাকর্মীকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!