1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৪.৬ কেজি গাঁজা, ৬৩ বোতল ফেনসিডিল ও দেশীয় মদসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

৩৪.৬ কেজি গাঁজা, ৬৩ বোতল ফেনসিডিল ও দেশীয় মদসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

পিকআপ গাড়ির চেসিস বক্সের ভিতর বিশেষ কৌশলে লুকায়িত এবং মোটরসাইকেলে করে মাদক বহন কালে আনুমানিক ১২ লক্ষাধিক টাকা মূল্যমানের প্রায় ৩৪.৬ কেজি গাঁজা, ৬৩ বোতল ফেনসিডিল ও দেশীয় মদসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি জেলা হতে মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে পিকআপ যোগে ফরিদপুর জেলা হয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পাশের্ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি করতে থাকে। তার কিছুক্ষণ পর আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকায় খাগড়াছড়ি হইতে আগত একটি পিকআপ উল্লেখিত র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে উপস্থিত র‌্যাব সদস্যরা পিকআপটি থামিয়ে পিকআপে থাকা ০৩ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা তাদের গাড়ীতে মাদকদ্রব্য গাঁজা ও দেশী মদ আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক উক্ত পিকআপটি তল্লাশি করে পিকআপটির চেসিস এর উপর বডিতে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় ল কালো কসটেপ দ্বারা মোড়ানো মোট ৬২টি প্যাকেটে আনুমানিক ১০,৩৮,৬০০/- (দশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শত) টাকা মূল্য মানের মোট ৩৪ (চৌত্রিশ) কেজি ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা ও ০২ বোতল দেশীয় মদসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। রুবেল বড়–য়া (৩৮), পিতা-মৃত মনোরঞ্জন বড়ুয়া, সাং-মাস্টারপাড়া, থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি, ২। মোঃ বাইজিদ হোসেন (২২), পিতা-মোঃ হযরত আলী, সাং-বউ বাজার, থানা-নানিয়ারচর, জেলা-রাঙ্গামাটি ও ৩। মোঃ নুর আলম (৩৬), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-চট্টগ্রামপাড়া, থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৯,৩৮০/- (নয় হাজার তিনশত আশি) টাকা জব্দ করা হয়।

এছাড়া গতকাল একই তারিখ আনুমানিক রাত ২০.৪০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ঘাট এলাকার অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটরসাইকেলের ট্যাংকের ভিতর করে মাদক বহন কালে আনুমানিক ১,৮৯,০০০/- (এক লক্ষ ঊননব্বই হাজার) টাকা মূল্য মানের ৬৩ (তেষট্টি) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহানুর রহমান (২৬), পিতা-মোঃ জিয়াউর রহমান ও ২। মোঃ জিহাদ শেখ (২৭), পিতা-মোঃ সহিদ শেখ, উভয় সাং-ছোট উদাস, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খাগড়াছড়ি, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!