1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত

প্রতিনিধি

২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র বানাল ভারত
এই প্রথম ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। ‘অগ্নি-প্রাইম’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তা সফলও হয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি রেলভিত্তিক মোবাইল লাঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। বিবৃতিতে রাজনাথ সিং বলেছেন, রেলভিত্তিক ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেমের মাধ্যমে চলন্ত ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্বের অল্প কয়েকটি দেশে রয়েছে ক্যানিস্টারাইজড লাঞ্চ সিস্টেম।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রাজনাথ সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর জোর দেন। আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্র তারই অংশ। দেশেল প্রতিরক্ষা বিভাগ আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে।”
“অগ্নি-প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বিভিন্ন অ্যাডভান্সড ফিচারসমৃদ্ধ। আর এটিই ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র, যা বিশেষ লাঞ্চার সিস্টেম ব্যবহারের মাধ্যমে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপ করা সম্ভব।”
“অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র প্রস্তুতের জন্য ডিআরডিও (ভারতের প্রতিরক্ষা বাহিনীর সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান) স্ট্যাটেজিক ফোর্স কমান্ড এবং প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অস্ত্রভাণ্ডারে এই ক্ষেপণাস্ত্র অনেক বড় একটি সংযোজন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!