1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৫ সালে রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারিতে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

২০২৫ সালে রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারিতে

প্রতিনিধি

আগামী বছর ২০২৫ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ১ মার্চ প্রথম রোজা রাখবেন মুসল্লিরা। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যদি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে ১ মার্চ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এ মাস শুরু হবে।\

চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে। আর এ কারণে প্রতি বছর রমজানের সময়ও (১০ থেকে ১২ দিন) পরিবর্তন হয়।

রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওইদিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। এরপর সূর্যোদয়ের আগে গ্রহণ করেন সেহরি। সারাদিন সব ধরনের পানাহার থেকে বিরত থাকার পর সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন।

পৃথিবীর অনেক দেশে এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কিছু দেশে গণনার ওপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয়। সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না।

রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্যরকম ভ্রাতৃত্ববোধ দেখা যায়। এছাড়া এই সময় মুসল্লিরা দান সদকাও বাড়িয়ে দেন। এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন সারা বিশ্বের সব মুসলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!