1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৩০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

১৩০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিনিধি

লালমনিরহাটে আমদানি নিষিদ্ধ ১৩০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্স। এসময় ৩ কেজি গাজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর আঞ্চলিক সড়কের সিরাজুল মার্কেটে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গুলশান নগরের শিরিনা আক্তার ও তার স্বামী স্বপন সরকার ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের গধাধরের ছেলে বিষ্ণু কুমার (৩০), একই গ্রামের কামিনী রায়ের ছেলে সঞ্জয় চন্দ্র। গ্রেপ্তার শিরিন-স্বপনের কাছে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট পাওয়া যায় ও বিষ্ণু-সঞ্জয়ের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শিরিনা আক্তার ও তার স্বামী স্বপন সরকার এই পথে নিষিদ্ধ এই ট্যাবলেট রংপুরসহ সারা দেশে নিয়ে যান, এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের নেতৃত্বে চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। সিরাজুল মার্কেটে তাদের তল্লাশি করলে তাদের শরীর থেকে ১৩০০ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় সঞ্জয় চন্দ্র ও বিষ্ণু কুমারের কাছে সাড়ে ৩ কেজি গাজা উদ্ধার করে টাস্কফোর্স‌।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অভিযানে এসআই শাকিলার রহমান ও এস আই মো. আবু নাসেরের একটি টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!