1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা

প্রতিনিধি

রাজধানী ঢাকার কালশীর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, পল্লবী থানার কালশী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে অবস্থিত রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ থেকে ১১ টাকা দরে ডিম ক্রয় করে ১৫ টাকা দরে বিক্রি করছে। এমনকি ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তারা ক্যাশ মেমো সংরক্ষণ করছে না এবং প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!