1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
০৭ বছর ও ০৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আবুল কালাম ও মাসুম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

০৭ বছর ও ০৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আবুল কালাম ও মাসুম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-৪৬(৯)১৩, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ); একই মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যথাক্রমে ০৭ (সাত) বছর ও ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি ১। মোঃ আবুল কালাম (৩০), পিতা-আঃ মালেক ও ২। মাসুম (৩৫), পিতা-ছলিম উদ্দিন, উভয়সাং-পাইনার খালপাড়, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উপরোক্ত মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছে। তারা উক্ত মামলার রুজুর পর বিজ্ঞ আদালতক হতে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!