1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেনস্তার অভিযোগে বর্ষীয়ান অভিনেতার ১৮ মাসের কারাদণ্ড - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

হেনস্তার অভিযোগে বর্ষীয়ান অভিনেতার ১৮ মাসের কারাদণ্ড

বিনোদন ডেস্ক :

শুটিংয়ের মাঝেই দুই নারী সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বর্ষীয়ান ফরাসি অভিনেতা জেরাড দেপারদিউকে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে প্যারিসের আদালত।

প্রাথমিক ভাবে অভিযোগ অস্বীকার করলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বর্ষীয়ান অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ ছবির শুটিং চলাকালে দেপারদিউ হেনস্তা করেন দুই সহকর্মীকে। তাদের মধ্যে একজন ওই ছবির সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজাইনার।
অভিনেতা তাদের একাধিক বার অশালীন ভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ। অভিনেতার আইনজীবী জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন। এ দিন আদালতে উপস্থিত ছিলেন না দেপারদিউ। তিনি ব্যস্ত ছিলেন তাঁর আসন্ন ছবির শুটিংয়ে।

আইনজীবী ক্যারিন ডিবোল্ট বলেন, ‘আজকের জয় শুধু দুই নারীর জয় নয়, বরং ওই সেটে থাকা সমস্ত মহিলার জয়। শুধু তাই নয়, আমি তো ভাবছি সেই সব নারীদের কথা, যারা কোনও না কোনও সময় দেপারদিউয়ের শিকার হয়েছেন।’

অভিনেতার আইনজীবী দাবি করেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ওই দুই মহিলা। তবে, দেপারদিউয়ের বিরুদ্ধে অনেক মহিলাই অভিযোগ তুলেছেন যৌন হেনস্তার। তবে সেসব মামলা আদালত অবধি গড়িয়েছে এই প্রথম।

উল্লেখ্য, দেপারদিউ ফ্রান্সের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো, বার্নাদো বার্তোলুচ্চি প্রমুখ দিকপাল পরিচালকের ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন গোল্ডেন গ্লোব সহ বহু আন্তর্জাতিক পুরস্কার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!